Saturday, June 27, 2026

হঠাৎ কাদাজলের ১০ ফুটের ফোয়ারা,মেট্রো ঘিরে ফের আতঙ্ক বৌবাজারে

Date:

Share post:

মেট্রোর কাজের জেরে ফের আতঙ্ক ছড়ালো বৌবাজারে।

শনিবার রাতে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে মেট্রোর কাজ চলাকালীন হঠাৎই একটি ভাঙা টিউবওয়েল থেকে কাদাজলের ফেনা উঠতে শুরু করে। প্রায় ৮-১০ ফুট উঁচু পর্যন্ত ওঠে সেই কাদাজল। কোলে মার্কেট এলাকার ব্যবসায়ীদের দাবি, রাত ৯ টা নাগাদ এই ঘটনা ঘটেছে৷ কাদাজলের বেগ এতটাই বেশি ছিল যে আশপাশের বেশ কিছুটা এলাকা কাদায় ভরে যায়।

কেএমআরসিএলের বক্তব্য, পাইলিংয়ের কাজেই এই ঘটনা ঘটেছে।ওদিকে, সবজি বিক্রেতাদের দাবি, কাদা ও বালির সঙ্গে ওই জলে রাসায়নিকও ছিল। কাদাজল যেসব বিক্রেতাদের শরীরে লেগেছে, সেখানে জ্বালা অনুভূত হয়েছে বলে দাবি করা হয়েছে। বৌবাজারে মেট্রো-আতঙ্কের বছর পার হয়েছে। শনিবার রাতে যেন সেই আতঙ্কই ফিরে আসে। মেট্রো কর্তৃপক্ষ এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে খবর, গত দু’দিন ধরেই ওই জায়গা থেকে কাদাজল বের হচ্ছিল। কিন্তু শনিবার রাতে তা চরম আকার নেয়।

আরও পড়ুন : এবার ত্রাণ তহবিলের ১০ কোটির কেলেঙ্কারি, তদন্তের মুখে অর্জুন

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...