Tuesday, June 23, 2026

প্রোমোটারি রাজ: মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় দাঁড় করিয়ে রাখার অভিযোগ

Date:

Share post:

প্রোমোটারকে বাড়ি লিখে দিতে না চাওয়ায় ঘর থেকে মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় দাঁড় করিয়ে রাখার অভিযোগ। সঙ্গে বেদম মারধর। মধ্যযুগীয় বর্বরতার অভিযোগে চাঞ্চল্য পাটুলিতে।

অভিযোগ, এলাকার প্রভাবশালী প্রোমোটার, তাঁর ঘনিষ্ঠ বান্ধবী এবং তাঁর মদতপুষ্ট স্থানীয় মহিলাদের দিয়েই এই মহিলাকে এইভাবে বিবস্ত্র করিয়েছিলেন।শনিবার বিকেল চারটে নাগাদ পাটুলির বাঘাযতীন রেলগেটে এই ঘটনা ঘটে। সেই সময় মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি সন্ধে ৬টা নাগাদ ফিরলে, দম্পতি থানায় অভিযোগ দায়ের করতে যান।

সেখানেও সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে গভীর রাতে লিখিত অভিযোগ নেয় পুলিশ। ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ওই দম্পতি।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই দম্পতির উপর বাড়িটি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন অভিযুক্ত প্রোমোটার। কিন্তু দম্পতি রাজি না হওয়ায় শনিবার মহিলাকে একা পেয়ে সঙ্গিনীদের নিয়ে চড়াও হন ওই প্রোমোটার। কিন্তু খাস কলকাতা শহরের বুকে এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন : ঘরে খাবার পৌঁছে দেবে এবার ‘ডেলিভারি মাচো’

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...