Monday, March 16, 2026

বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়ালো

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ৭ জন। হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫১৬ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৮৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৭২০ জনে।

সোমবার, ৭ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪.২৯ শতাংশ। এ পর্যন্ত নমুণা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯.৯০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৮.৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫১৬ জনের মধ্যে পুরুষ ৩ হাজার ৫৩৪ জন (৭৮.২৬ শতাংশ) এবং মহিলা ৯৮২ জন (২১.৭৪ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণ দেখা গিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৭ জনের মধ্যে বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব দু’জন, চল্লিশোর্ধ্ব দু’জন, পঞ্চাশোর্ধ্ব ন’জন এবং ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন।

বিভাগওয়াড়ী পরিসংখ্যান অনুসারে, ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৩ জন, বড়িশাল বিভাগে ১জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।

আরও পড়ুন : নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৬

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...