Saturday, June 27, 2026

ফের অমানবিক ঘটনা, করোনা আক্রান্তদের ঘরে তালা ঝুলিয়ে দিল প্রতিবেশীরা

Date:

Share post:

“রোগের সাথে লড়তে হবে রোগীর সাথে নয়”, প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হলেও, সমাজের এক শ্রেণির মানুষের সেদিকে ভ্রুক্ষেপ নেই। বরং তাদের মধ্যে যুধ্বং দেহি মনোভাব। আর তার জেরেই ফের শহরের বুকে অমানবিক ঘটনা। করোনা আক্রান্ত আজ রোগীর বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের তালবাগান এলাকায়।

জানা গিয়েছে, কেষ্টপুরের ওই পরিবার তিন সদস্য কোভিড আক্রান্ত হন। অভিযোগ, সেটা জানতে পেরে তাদের ঘর থেকে বের করে তালা মেরে দেন ফ্ল্যাটের অন্য বাসিন্দার এবং পাড়ার লোকেরা। প্রায় দু’সপ্তাহ ধরে ঘরছাড়া ওই পরিবারের করোনা আক্রান্ত তিন সদস্য-সহ বাকিরা। আত্মীয়-স্বজনের বাড়ি ঘুরে ঘুরে দিন কাটাতে হচ্ছে ওই অসহায় পরিবারকে।

পরিবার সূত্রে খবর, সূর্যকান্ত বেড়া প্রথমে করোনা আক্রান্ত হন। চিকিৎসকেরা তাঁকে বাড়িতেই থাকার পরামর্শ দেন। কিন্তু প্রতিবেশীদের আপত্তিতে সূর্যকান্তবাবুকে হাসপাতলে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে পরিবারের আরও দুই সদস্য বীণাপাণি বেরা এবং ছেলে কৌশিক বেরার কোভিড রিপোর্টও পজিটিভ আসে। অভিযোগ, এই খবর জানাজানি হতেই এলাকার লোকেরা এসে ওই বাড়িতে তালা মেরে দেয়।

আরও পড়ুনঃশারীরিক দূরত্ব বজায় রেখে হবে দুর্গাপুজো, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...