Tuesday, June 23, 2026

শোভন সর্বকালের অন্যতম সেরা রাজনীতিবিদ: বৈশাখী

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায়, যাঁকে মেয়র থাকাকালীন গুরুত্বহীন রসিকতায় হেলায় জলে ফেলে দেন মুখ্যমন্ত্রী, তাঁকে সর্বকালের অন্যতম সেরা রাজনীতিবিদ বললেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনের প্রতি মনীষীজনিত মুগ্ধতায় বৈশাখী বলেন,” তিনি গত আড়াই বছরে যে হোমওয়ার্ক করেছেন, এখনও যা বিশ্লেষণ করেন, তাতে তিনি সর্বকালের অন্যতম সেরা।”

এই সংলাপ আপাতত এ বছরের শ্রেষ্ঠ রাজনৈতিক হাস্যরসাত্মক সংলাপ বলে চিহ্নিত হচ্ছে।

সোমবার এক বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার প্রচারিত হয় শোভন- বৈশাখীর।
তৃণমূল দরজা কার্যত বন্ধ করে দেওয়ায় তাঁদের সামনে বিজেপিতেই থেকে যাওয়া ছাড়া পথ নেই।
শোভন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে বিরোধিতা করেন। স্ত্রী রত্নাকে কার্যত ব্যাভিচারিণী বলেন।
অন্যদিকে অরবিন্দ মেননের প্রশংসা করেন।
তবে বিজেপিতেই যোগ দিলেও যে এখানে বিড়ম্বনায় পড়তে হয়েছিল, তা মেনে নেন শোভন। তিনি বলেন,” এরকম যেন আর কারুর না হয়।” এবার এইসব সমস্যা কাটিয়েই মাঠে নামতে চান বলে ইঙ্গিত দেন তিনি। শিগগিরই তাঁকে সক্রিয়ভাবে দেখা যাবে।
বৈশাখীও বিজেপির ঢালাও প্রশংসা করেন।
উল্লেখ্য, তৃণমূল বুঝিয়ে দিয়েছে কোনো শর্ত বরদাস্ত করা হবে না। শোভন ফিরতে চাইলে ফিরতে পারেন।
ফলে বিজেপিতেই ভেসে থাকা ছাড়া আর কোনো পথ শোভনের নেই।
বৈশাখী অবশ্য বুঝিয়ে দিতে চান শোভন একা বা নিঃসঙ্গ নন। তাঁর বাড়িতে বহু মানুষ দেখা করতে আসছেন।
শোভন এদিন দুরমুশ করেন রত্নাকে।

তিনি বলেন,” মমতাদি যখন যা বলেছেন করেছি। তার জন্য অনেকে শত্রু হয়েছে। তারা যখন জোটবদ্ধ হয়েছে, তখন আমি পাশে কাউকে পাইনি।” শোভন বলেন, দাম্পত্যজীবনের সমস্যার প্রশ্নে তাঁকে বহু পরামর্শ মমতাদিই দিয়েছিলেন। এক জায়গায় তিনি বলেন,” ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার।”

আরও পড়ুন- দুই দলেরই দৃষ্টি আকর্ষণে মরিয়া শোভনশিবির !

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...