Friday, April 3, 2026

ঠাণ্ডা পড়ে গেল! সেপ্টেম্বরের লকডাউনে জবুথুবু দার্জিলিং

Date:

Share post:

কিশোর সাহা

ভাদ্র মাসেই ঠাণ্ডা পড়ে গেল! সেপ্টেম্বরের প্রথম লকডাউনেই এমন ছবি দেখা গেল কুইন অফ হিলসে।

৭ সেপ্টেম্বর, সোমবার ঘুম স্টেশনে দেখা গেল হু হু করে ঠাণ্ডার ছবি। গরম বলতে একমাত্র টয় ট্রেনের ইঞ্জিনের ধোঁয়া।

বস্তুত, এটাই সেপ্টেম্বরের প্রথম লকডাউনের ছবি দার্জিলিঙের। কনকনে বাতাস বইছে শৈলশহরে। ভারী জ্যাকেট পরে লোকজন ঘুরছেন পখে পথে। দার্জিলিঙের ম্যাল টু বাতাসিয়া লুপ, ঘুম রেল স্টেশন টু টাইগার হিল, সব রাস্তাতেই স্রেফ উৎসাহী লোকজনের আনাগোনা। তার বাইরে কেউ নেই।

সোমবার সকালের কথাই ধরা যাক। সাতসকালেই দার্জিলিং শহর থেকে ঘুমের উদ্দেশে বেরিয়েছিলেন সোনম ডুপকা। তাঁর গন্তব্য হল টাইগার হিল। সেখানে কী পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন দার্জিলিঙের একটি কলেজর অধ্যাপক সোনম। কিন্তু, মাঝরাস্তায় জানতে পারেন, জোড়বাংলোর পরে আর যাওয়া যাচ্ছে না। কারণ, উপরে নাকি তুমুল বৃষ্টি হচ্ছে।
অগত্যা, সোনম দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুম স্টেশনে নেমেছেন। সেখান লকডাউনের জন্য ট্রেনের আনাগোনাব নেই। তবে কু-ঝিকঝিক ইঞ্জিন সচল রাখার জন্য রেলকর্মীরা পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। সোনম জানান, সেটা দেখতে গিয়েই বিকেল গড়িয়ে যায়। পরে সন্ধ্যায় সোনমরা দার্জিলিঙে কলেজের ক্যাম্পাসে ফেরেন।

এদিন লকডাউনে সকাল থেকেই শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে বৃষ্টির জন্য জনজীবন বিপর্যস্ত ছিল। তার মধ্যেই পুলিশের কড়াকড়ি। সব মিলিয়ে মহালয়ার আগের সপ্তাহে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে লকডাউউনে আম-জনতা ছিল সন্ত্রস্ত।

ঘটনা হল এটাই যে আপাতত কেউই চাইছেন না লকডাউন আরও হোক। কারণ, সকলেই বুঝে গিয়েছেন, করোনার সঙ্গে লড়াই করেই বাকি জীবনটা চালাতে হবে।

আরও পড়ুন : নিউ নর্মালের জের, পৃথিবীর দু’প্রান্তে বসে বিবাহ-বিচ্ছেদের মামলা জুমে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...