Wednesday, June 24, 2026

অপহৃত পাঁচ ভারতীয় চিনে আছে বলে পরোক্ষে স্বীকার করল বেজিং

Date:

Share post:

অপহৃত পাঁচ ভারতীয় চিনে আছে বলে শেষ পর্যন্ত স্বীকার করল বেজিং । দিন কয়েক আগে অরুণাচল থেকে এই পাঁচ ভারতীয়কে লালফৌজ অপহরণ করে বলে অভিযোগ জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। যদিও সে সময় চিন সে কথা অস্বীকার করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, শেষ পর্যন্ত চিন স্বীকার করতে বাধ্য হয়েছে যে অরুণাচল থেকে অপহৃত পাঁচ ভারতীয় চিনেই রয়েছে । এক সাংবাদিকের টুইটের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী রবিবার এ কথা জানান। ওই সাংবাদিকের টুইটের জবাবে রিজিজু জানান, ভারতীয় সেনা ইতিমধ্যেই চিনের সেনাবাহিনীকে হটলাইনে মেসেজ পাঠিয়েছে। এখনও বেজিং থেকে কোনও জবাব পাওয়া যায়নি। বেজিংয়ের এই নীরবতায় স্পষ্ট যে অপহৃতদের চিনেই আটকে রাখা হয়েছে ।
লাদাখ সীমান্তে যখন সংঘাত থামার কোনও লক্ষণ নেই, তখন এই অপহরণ নিয়ে রীতিমতো চাপানউতোর শুরু হয়েছে বেজিং ও ভারতের মধ্যে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার অরুণাচলের নাকো এলাকায়। সেখানেই অপহরণের ঘটনা ঘটে। দুই ভারতীয় কোনওমতে পালিয়ে গিয়ে পুলিশকে সমস্ত তথ্য জানায়। তারপরই অপহরণের ঘটনা প্রকাশ্যে আসে। কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিং টুইটে লিখেছেন, আপার সুবানসিরি জেলার নাচোয় জঙ্গলে শিকার করতে যাওয়া পাঁচ ভারতীয় নাগরিককে লাল ফৌজ অপহরণ করেছে । এই ব্যাপারে দ্রুত কেন্দ্র হস্তক্ষেপ করুক । ঘটনার তদন্ত শুরু করেছে নাকো থানার পুলিশ। যদিও সেনাবাহিনী ও কেন্দ্রের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...