Wednesday, June 24, 2026

হোমগার্ড থেকে আশাকর্মী- অবসরের পর 3 লাখ টাকা, সাংবাদিকদের বোনাস: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতেও পুজোর আগে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে তিনি ঘোষণা করেন কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার-সহ অনেকেই পুজোর বোনাস পাবেন। একই সঙ্গে তিনি জানান, এবার সাংবাদিকদেরও পুজোর বোনাস দেবে রাজ্য সরকার। সেক্ষেত্রে অ্যাক্রিডিটেশন কার্ড থাকা নবান্ন এবং বিধানসভা খবর করা সাংবাদিকদের পুজোয় 2000 টাকা করে বোনাস দেওয়া হবে। বাদ যাবেন না জেলা সাংবাদিকরাও। জেলার অ্যাক্রিডিটেশন থাকা সাংবাদিকদের এক হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।
এর সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন-

• সিভিক ভলেন্টিয়ারদের টাকা বাড়ানো হল।

• হোমগার্ড, সিভিক পুলিশ, আশা কর্মী সবাইকেই অবসরের পর তিন লাখ টাকা করে দেওয়া হবে।

• হোমগার্ডের মাসে 2040 টাকা বাড়ল।

• আশাকর্মীদের টাকাও বাড়ানো হল।

• কনস্টেবল সহ বেশকিছু পুলিশকর্মীর ছুটি দশদিনের থেকে বাড়িয়ে 24 দিন করা হল।

• তিন মাস অন্তর দুদিন সবেতন ছুটি পাবেন তাঁরা।

এর সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রবিবার রাতে আনন্দপুরে আক্রান্ত মহিলাকে বাঁচাতে গিয়ে জখম নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের চিকিৎসার ভার বহন করবে রাজ্য সরকার।

আরও পড়ুন- পরিযায়ী পরিবারের কচিকাঁচাদের পড়িয়ে রোল মডেল পুলিশ-স্যার

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...