Tuesday, March 31, 2026

সুশান্তের দিদির বিরুদ্ধে রিয়ার অভিযোগ সিবিআইকে দিল মুম্বই পুলিশ

Date:

Share post:

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কার বিরুদ্ধে আনা রিয়া চক্রবর্তীর অভিযোগ সিবিআই এর হাতে তুলে দিল মুম্বই পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্ত মৃত্যু রহস্যের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেইমত রিয়ার অভিযোগ নিয়ে তদন্তের জন্য তা সিবিআইকেই দেওয়া হল। সোমবার বান্দ্রা পুলিশ স্টেশনে সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা ও দিল্লির কার্ডিওলজিস্ট ডা. তরুণ কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। এনডিপিএস আইনে তিনি দুজনের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ এনেছেন। রিয়া তাঁর অভিযোগে বলেছেন, বাইপোলার ডিসঅর্ডারে ভোগা মুম্বইবাসী সুশান্তকে কোনওরকম শারীরিক পরীক্ষা না করে সাইকোট্রপিক ড্রাগ খাওয়ার পরামর্শ দেন তাঁর দিদি প্রিয়াঙ্কা। যে ওষুধগুলি খাওয়ার পাঁচদিন পর সুশান্তের মৃত্যু হয়। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের যে চিকিৎসকের প্রেসক্রিপশন পাঠানো হয়েছিল, তিনি আদতে একজন কার্ডিওলজিস্ট। তাঁর মানসিক রোগের চিকিৎসার এক্তিয়ারই নেই। অথচ তাঁর নাম করেই সুশান্তকে সাইকোট্রপিক ড্রাগ দেওয়া হয়েছিল যা বেআইনি ও জালিয়াতির পর্যায়ে পড়ে। গোটা বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন রিয়া চক্রবর্তী। মুম্বই পুলিশ এই কেসটি সিবিআইকে দেওয়ায় এখন তাদেরই এটা নিয়ে তদন্ত করার কথা।

আরও পড়ুন- ভোডাফোন-আইডিয়া এখন ‘ভিআই’, জেনে নিন নতুন প্ল্যানগুলি

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...