Saturday, June 20, 2026

দেশজুড়ে ফের একদিনে করোনায় আক্রান্ত ৯০ হাজার  

Date:

Share post:

দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮৯,৭০৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩,৭০,১২৯ জন।

পাশাপাশি এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে দেশজুড়ে করোনার বলি হয়েছেন আরও ১,১১৫ জন রোগী। ফলে মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৭৩,৮৯০ জন রোগীর। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৮,৯৭,৩৯৪ জন সক্রিয় করোনা রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ৩৩,৯৮,৮৪৫ জন করোনাজয়ী।

আরও পড়ুনঃকরোনার দ্বিতীয় দফায় দাপট শুরু হতে পারে বর্ষায়! জানাচ্ছেন বিজ্ঞানীরা

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...