Thursday, June 18, 2026

কীভাবে পাবেন বিবেকানন্দ স্কলারশিপ?

Date:

Share post:

অভাবী মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য চালু করা হয়েছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। চলতি বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক উত্তীর্ণ হলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। এবছর নভেম্বর মাস পর্যন্ত আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা।

জেনে নিন আবেদনের পদ্ধতি-

১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

৩. ২০২০ সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

৪. স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এর জন্য http://www.svmcm.wbhed.gov.in/ ওয়েবসাইটে আবেদন করতে হবে।

৫. আবেদনকারীর বয়সের পরিচয় পত্র সহ অন্যান্য যাবতীয় নথি দিতে হবে।

৬. শেষ পরীক্ষার মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড, পারিবারিক আয়ের নথি, আবেদনকারীর আধার কার্ড সহ ব্যাংকের পাশ বইয়ের প্রথম পাতা আপলোড করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে।

আরও পড়ুন- ফের মমতার বার্তা, ফাউণ্ডেশনে ইস্টবেঙ্গলের নাম ঢোকাচ্ছে শ্রী সিমেন্ট

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...