Saturday, June 20, 2026

বিধানসভার করোনা টেস্টে পজিটিভ সুজনের ড্রাইভার, হোম কোয়ারেন্টাইনে সিপিএম নেতা

Date:

Share post:

এবার করোনা আক্রান্ত হলেন যাদবপুরের সিপিএম বিধায়ক তথা বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর গাড়ির চালক। অধ্যক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী, একদিনের জন্য বিধানসভা অধিবেশন বসার আগে প্রতিটি মন্ত্রী-বিধায়ক, তাঁদের গাড়ির চালক ও বিধানসভায় যাওয়া সাংবাদিকদের করোনা পরীক্ষা টেস্ট করা হয়েছিল। সেখানেই সুজনের গাড়ির চালকের রিপোর্ট পজিটিভ আসে।

নিজেই সেকথা টুইট করে তাঁর গাড়ি চালকের করোনার সংক্রমণের কথা জানান সুজনবাবু। তাঁরও করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাঁর রিপোর্ট অবশ্য নেগেটিভ। সুজন চক্রবর্তী জানিয়েছেন, গাড়ি চালকের সংস্পর্শে আসায় তিনিও আগামী ৭ দিন তিনি হোম আইসোলেশনে থাকবেন।

আরও পড়ুন- বেলপাহাড়িতে মাওবাদী খপ্পরে পড়ার অভিযোগ ‘সাজানো’, জানালেন মমতা

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...