Wednesday, April 1, 2026

দলের নেতা মুখ ফিরিয়েছেন, আমফানে ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীর পাশে রাজ্যের মন্ত্রী

Date:

Share post:

এ রাজ্যে যখন গেরুয়া বাহিনীর নাম-নিশান ছিল না, সেই তখন থেকে তিনি বিজেপির সমর্থক, বলা ভালো সক্রিয় বিজেপি কর্মী। ১৯৯৫ সাল থেকে একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও নিজের বিপদের সময় পাশে পেলেন না দলের নেতাকে। সুপার সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও দলের তরফে কোনও সাহায্য পাননি, এমনটাই দাবি বিজেপি কর্মী সৌরভ পালের। বরং তাঁর বিস্ফোরক অভিযোগ, বিপদের সময় পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টে সৌরভের কাছ থেকে টাকা দাবি করেছিলেন বিজেপির মন্ডল সভাপতি।

এরপর বিজেপি কর্মী সৌরভ পাল হাওড়ার বালি থানায় গিয়ে দলের মন্ডল সভাপতি রাজা গোস্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। আর সেটা জানার পর থেকেই সৌরভের কাছে হুমকি আসতে শুরু করে বলে অভিযোগ।

নিজের দলের নেতারা এমন আচরণে বিস্মিত সৌরভ অগত্যা তৃণমূল নেতা তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের শরণাপন্ন হয়ে পুরো বিষয়টি খুলে বলেন এবং মন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেন। অরূপ রায় রাজনীতির ঊর্ধে গিয়ে দল-রং না দেখে ওই বিজেপি কর্মীর পাশে দাঁড়ান। এবং তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমফানে ক্ষতিগ্রস্ত বাড়ি যাতে ওই বিজেপি কর্মী বিনা বাধায় সংস্কার করতে পারেন সে বিষয়টিও দেখার আশ্বাস দেন মন্ত্রী। বালি থানার পুলিশকে ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ তিনি।

আরও পড়ুন- ‘দলবদলের প্রশ্নই নেই’, একুশে তৃণমূল- উৎখাতের ডাক শুভ্রাংশুর

 

Related articles

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...