Friday, April 3, 2026

নিউ নর্মাল জীবনে রাজ-শুভশ্রী

Date:

Share post:

আশঙ্কা-দুঃখ সব কাটিয়ে নতুন সদস্যের জন্য প্রস্তুত হচ্ছেন টলিউডের সেলেব দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফিরছেন নিউ নর্মাল লাইফে। লকডাউনের শুরুতেই নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সন্তান আগমনের কথা জানিয়েছিলেন তাঁরা। কিন্তু মাঝে বেশ কিছু বিপর্যয়ের মুখোমুখি হতে হয় তাঁদের। রাজ নিজে করোনা আক্রান্ত হন। তাঁর বাবা অন্যান্য অসুস্থতার সঙ্গে কোভিড পজিটিভ ছিলেন। কিছুদিন আগেই তাঁর মৃত্যু হয়। এদিকে সামনেই রাজ-শুভশ্রী পরিবারে আসছে নতুন সদস্য। সব নিয়ে একটা দুশ্চিন্তা ছিল তাঁর মধ্যে। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে হাসিমুখে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন রাজ চক্রবর্তী। সেখানে ফ্যান-ফলোয়ার্স শুভশ্রীকে আখ্যা দিয়েছেন ‘কিউট মম’ বলে। লাল ফ্রকে সত্যিই মিষ্টি দেখাচ্ছে তাঁকে। সঙ্গে প্রিয় কাল টি-শার্টে স্মার্ট পরিচালক।

মাঝে অবশ্য একটি বিজ্ঞাপনের ছবির কাজে রাজ শুভশ্রীর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই প্রথমবার রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় একই সঙ্গে অ্যাড শুট করলেন। একটি ঘর রংয়ের কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞাপনের ছবিতে দেখা যাবে টলিউডের দম্পতিকে। সেখানে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ভাবে ধরা দিয়েছেন রাজ।

আরও পড়ুন : শিবসেনাকে ভীতু, কাপুরুষ বলে কটাক্ষ করলেন কঙ্গনার মা

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...