Tuesday, June 23, 2026

কর ফাঁকির অভিযোগ এ আর রহমানের বিরুদ্ধে! মাদ্রাজ হাইকোর্টের নোটিশ গায়ককে

Date:

Share post:

এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ গায়ক-সুরকার এ আর রহমনের বিরুদ্ধে। কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতেই অস্কারজয়ী গায়ক-কে নোটিশ পাঠাল মাদ্রাজ হাইকোর্ট। ২০১১-২০১২ আর্থিক বর্ষে এ আর রহমান একটি বিরাট অঙ্কের কর ফাঁকি দেন। একটি চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তিনি প্রায় ৩ কোটিরও বেশি টাকা আয় করেছেন বলে আয়কর দফতরের অভিযোগ।

আয়কর বিভাগের সিনিয়র স্থায়ী পরামর্শক টি আর সেনথিল কুমারের মতে, ২০১১-২০১২ আর্থিক বর্ষে ব্রিটেনের একটি টেলিকম কোম্পানির সঙ্গে গায়কের একটি রিংটোন বানানোর চুক্তি হয়েছিল। সেখান থেকে এ আর রহমানের আয় হয় ৩.৪৭ কোটি টাকা। এই চুক্তিটি তিন বছর স্থায়ী হয়েছিল। আয়কর দফতরের অভিযোগ, কর ফাঁকির দেওয়ার জন্যই রহমান ওই টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে না নিয়ে গায়ক নিজের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে নেন।

আরও পড়ুন- রাজ্যে করোনা আক্রান্ত ২ লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু ৪ হাজারের দোরগোড়ায়

আয়কর দফতরের দাবি, ” সুরকার-গায়ক এ আর রহমান যে টাকা আয় করেছেন তা করযোগ্য। কিন্তু আয়কর আইন অনুযায়ী কোন দাতব্য সংস্থার আয়কর নেওয়া হয় না। কিন্তু গায়ক ওই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই নিজের টাকা আদান-প্রদান করেছেন। যা একেবারেই গণ্য নয়।” গায়কের এহেন কাজের জন্যই আয়কর দপফতর দ্বারস্থ হয় মাদ্রাজ হাইকোর্টের। এরপর বিচারপতি টি এস শিবাগনানম এবং ভি ভাবনানি সুব্বারোয়ানের ডিভিশন বেঞ্চে অস্কারজয়ী এ আর রহমানকে নোটিশ পাঠায়।

আরও পড়ুন- লঙ্কার ঝাঁঝের পরে আমের রস: জালিয়াতি চক্রে নাজেহাল রেলওয়ে

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...