Sunday, February 22, 2026

স্থগিত অক্সফোর্ডের টিকার ট্রয়াল, দৌড়ে এগিয়ে ভারত বায়োটেকের ‘কোভ্যাকসিন’

Date:

Share post:

ভারত বায়োটেক-এর ‘কোভ্যাকসিন’, জাইডাস ক্যাডিলার ‘জাইকভ ডি’ ‘কোভিশিল্ড’এর থেকে দৌড়ে এগিয়ে রইল। এখানে পিছিয়ে পড়ল অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন। আপাতত সেরাম ইনস্টিটিউট জানিয়েছে ভারতে বন্ধ থাকবে কোভিশিল্ডের পরীক্ষা। তবে স্বস্তির খবর, পশুর ওপর ‘কোভ্যাকসিন’ প্রয়োগ করা হয়েছিল। যা সাফল্যের সঙ্গে উতরেছে দেশীয় ভ্যাকসিন, জানিয়েছে ভারত বায়োটেক।

বায়োটেকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পশুর শরীরের সক্রিয় ভাইরাস সংক্রমণ সাফল্যের সঙ্গে প্রতিরোধ করেছে ‘কোভ্যাকসিন’। মানুষের ওপরেও তা দ্রুত কার্যকরী হবে। গড়ে তুলবে রোগ প্রতিরোধ ক্ষমতা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি‌ ‘কোভিশিল্ড’ করোনা প্রতিষেধক তৃতীয় স্তরের ট্রায়ালে হঠাৎ বন্ধ হয়ে যায়। এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় ব্রিটেনে এর ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়। সেখানে বন্ধ হয়ে গেলেও সেরাম ইনস্টিটিউট মানবদেহে ভ্যাকসিনের ট্রায়াল’ বন্ধ করতে চাইনি ভারতে। এরপর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া শো-কজ নোটিশ পাঠায় তাদের কাছে। জানতে চায় , কেন তারা প্রতিকুলতার কথা জেনেও পরীক্ষা বন্ধ করেনি। কেন তারা এই পরীক্ষায় আগ্রহী? ঠিক সেই সময়ই মদ বদল করে ‘কোভিশিল্ড’এর পরীক্ষা দেশে বন্ধ করে দেওয়া হয়।

সেরাম ইনস্টিটিউট জানিয়েছিল, সব ঠিক থাকলে ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন আসবে চলতি বছরের নভেম্বরেই। কিন্তু এখন তা বন্ধ হওয়ায় একরকম চিন্তার ভাঁজ পড়েছে দেশবাসীর কপালে। ভ্যাকসিন আনার লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত বায়োটেক-এর ‘কোভ্যাকসিন’ এবং জাইডাস ক্যাডিলার ‘জাইকভ ডি’।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছিলেন, ভারত বায়োটেক-এর টিকা তৈরি হয়ে যাবে ডিসেম্বরেই। অর্থাৎ টিকাকরণ শুরু করা যাবে ২০২১-এর জানুয়ারি মাস থেকেই।

বিশেষজ্ঞদের কথায়, চলতি বছরের শেষে প্রতিষেধক আসলেও তা গণউৎপাদন করা সম্ভব নয়। তবে টিকার নিরাপত্তা, স্বেচ্ছাসেবীদের ওপর ট্রায়ালের রিপোর্ট সবটাই প্রতিমুহূর্তে বদলে যেতে পারে।

আরও পড়ুন- ড্রাগ কন্ট্রোলের নোটিশের পর ভারতে আপাতত অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত

spot_img

Related articles

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...