Monday, April 13, 2026

জাস্টিস ফর রিয়া: বঙ্গকন্যার ন্যায়বিচারের দাবিতে কলকাতার রাজপথে বিক্ষোভ কংগ্রেসের

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তাল দেশ। অভিনেতার মৃত্যু তদন্তে নেমেছে সিবিআই। বিভিন্ন মহল থেকে সুশান্তের মৃত্যুর জন্য তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকেই কাঠগড়ায় তোলা হয়েছে। মিডিয়া ট্রায়ালে রিয়া যেন দোষী প্রমাণিত হয়ে গিয়েছেন। এরই মাঝে মাদককাণ্ডে রিয়া এই মুহূর্তে রয়েছেন বাইকুল্লা জেলে। তাঁর জামিনের আবেদনও আদালতে খারিজ হয়েছে।

ঠিক সেই পরিস্থিতিতে “বাংলার মেয়ে” রিয়া চক্রবর্তীর ন্যায়বিচারের দাবিতে কলকাতার রাজপথে নামল প্রদেশ কংগ্রেস। আজ, শনিবার বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর নেতৃত্বে বিধানভবন থেকে মিছিল হয়। পরে এস এন ব্যানার্জি রোড ও রফি আহমেদ কিদওয়াই রোডের ক্রসিংয়ে প্রায় মিনিট ১৫ পথ অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। লোকসভায় কংগ্রেস দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশেই শনিবারের এই মিছিল হয়।

কংগ্রেসের দাবি, রিয়া রাজনীতির শিকার। সুশান্তের মৃত্যুর প্রকৃত তদন্ত হোক সেটা কংগ্রেসও চায়। কিন্তু তারজন্য “নিরপরাধ” রিয়াকে যেন দাবার বোড়ে বানানো না হয়। এই বাঙালিকন্যাকে যেন রাজনীতির স্বার্থে ফাঁসানো না হয়। এটাই ছিল প্রদেশ কংগ্রেসের দাবি। তাদের মিছিলের সামনে যে ব্যানার ছিল, সেখানে লেখা “বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীর উপর রাজনৈতিক অভিসন্ধি ও প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত করা হবে না।”

এদিন মিছিলে বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী ছাড়াও বিধায়ক অসিত মিত্র, ঋজু ঘোষাল, সুমন পাল, মহেশ শর্মা, প্রীতম ঘোষ, প্রদীপ প্রসাদ, সৌরভ প্রসাদ প্রমুখ রাজ্য নেতারা পা মিলিয়েছেন। তাঁদের সঙ্গে ছিলেন বহু কংগ্রেস সমর্থক।

উল্লেখ্য, বিজেপি-র বিরুদ্ধে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ভোটে ফায়দা তোলার অভিযোগ আগেই তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, বিহারের ভোটকে সামনে রেখে সেখানকার মানুষদের মন পেতে বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়ে এবং দেশের প্রাক্তন সেনার কন্যাকে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই ফাঁসাচ্ছে। আর বাংলার বিজেপি নেতারা সবকিছু বুঝেও চুপ করে আছে। আসলে বিজেপির চরিত্র এক এক জায়গায় এক এক রকম। এরা বিহারে বিহারের মত, বাংলার বাংলার মত।

আরও পড়ুন- চক্রান্তকারীদের আশি% তো এখন বিজেপিতেই: কড়া জবাব কুণালের

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...