Saturday, June 13, 2026

মাত্র ৩৫-এ চলে গেলেন অনুরাধা পাড়োয়ালের পুত্র, শোকের ছায়া বলিউডে

Date:

Share post:

“অভিশপ্ত” ২০২০। প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী অনুরাধা পাড়োয়ালের একমাত্র সন্তান তথা বলিউডের তরুণ মিউজিক অ্যারেঞ্জার আদিত্য পাড়োয়াল। মাত্র ৩৫ বছর বয়সেই ঘুমের দেশে পাড়ি দিলেন আদিত্য। আজ, শনিবার সকালে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরেই কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আদিত্য। মিউজিক অ্যারেঞ্জ করার পাশাপাশি প্রযোজনাও করতেন তিনি। প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের জীবন নিয়ে তৈরি
হওয়া ছবির গান “সাহেব তু” প্রযোজনা করেন আদিত্য।

নিজের মা অনুরাধা পাড়োয়াল সম্পর্কে আদিত্য বলেছিলেন, “মা ভক্তিসঙ্গীতে ছাপ ফেলেছেন। এখনও তাঁর পারফরম্যান্সের মানুষ মোহিত হয়ে যান। আমি দেখেছি, তাঁর আরতি ও মন্ত্র শুনে মানুষের জীবন বদলে গিয়েছে। আমি মায়ের সঙ্গে গান নিয়ে কাজ করতে চাই।” কিন্তু আদিত্যের সেই ইচ্ছা অপূর্ণই রয়ে গেল। আদিত্য পাড়োয়ালের অকাল মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

আরও পড়ুন : ড্রাগ নিতেন সারা আলি খান থেকে সিমন খাম্বাটা?এবার তাঁরাও জেরার মুখে

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...