Saturday, April 4, 2026

বিজেপি নেতাই স্লোগানে স্লোগানে নিজের দলকে দিলেন হুঁশিয়ারি!

Date:

Share post:

বিজেপির মিছিলে বিজেপিকেই হুশিয়ারি! আর এই স্লোগান তুলে বিতর্কের মুখে পড়লেন বিজেপি নেতা। ঘটনা হুগলির বাঁশবেড়িয়ার ত্রিবেণী শিবপুর এলাকার। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপির নেতা কর্মীদের মধ্যে হই-চই পড়ে গিয়েছে। গোটা ঘটনাটি নিয়ে দলের অন্দরেই অশিক্ষিত নেতাকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করার দাবি জানানো হয়েছে। অন্যপক্ষ বলছে, ইচ্ছাকৃতভাবে দলকে ডোবাতেই এই কাজ করা হয়েছে ক্যামেরার সামনে। আবার কেউ কেউ বলছেন, সিপিএম করতেন, অভ্যাস এখনও যায়নি!

ঘটনার সূত্রপাত কোথায়?
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ত্রিবেণী শিবপুর এলাকায় একটি রাস্তার বেহাল দশা নিয়ে বিজেপির বাঁশবেড়িয়া মণ্ডলের অবজারভার রমেশ যাদব একটি বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঠিক করে। সেই বিক্ষোভে ওই এলাকার বিজেপির বেশ কিছু নেতা কর্মীরা হাজির ছিলেন। সেখানেই রমেশ যাদব এই বিতর্কিত স্লোগান দেন। বারবার তিনি ‘বিজেপি হুঁশিয়ার’ আওয়াজ তোলেন।

এই ঘটনায় ওই মিছিলে হাজির থাকা বিজেপি কর্মীরা কিছুটা হতচকিত হয়ে যান। বিজেপি নেতাদের একাংশের বক্তব্য, লোকসভা ভোটের পর রমেশ যাদব সিপিএম থেকে বিজেপিতে নাম লেখায়। এরপর এদিন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি এই মারাত্বক স্লোগান দিয়ে বসেন। বিজেপির ওই নেতারা আরও অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন তৃণমূল ও বিজেপিকে তিনি আক্রমণ করতে অভ্যস্থ ছিলেন। তাই ভুল বশত বিজেপি বিরোধী স্লোগান দিয়ে ফেলেছিলেন। কিন্তু আর এক অংশ বলছেন, রমেশ অন্য দল থেকে এসেছেন বিজেপিকে ডোবানোর জন্যেই। এ নিয়ে হুগলি বিজেপিতে এখন ব্যাপক শোরগোল।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...