Monday, April 6, 2026

প্রাক্তন RJD নেতা রঘুবংশ প্রসাদ সিং প্রয়াত

Date:

Share post:

বিহারের প্রবীণ রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এবং প্রাক্তন RJD নেতা রঘুবংশ প্রসাদ সিং রবিবার সকালে দিল্লির AIIMS-এ প্রয়াত হলেন৷ তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

গত জুন মাসে রঘুবংশ প্রসাদ সিং করোনা- আক্রান্ত হন৷ তখন তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিলো। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে শরীরে নানা জটিলতা দেখা দেয়৷ শনিবার রাতে তাঁর অবস্থার যথেষ্ট অবনতি হওয়ায় ফের তাঁকে AIIMS- এ ভর্তি করা হয়৷ ভেন্টিলেটরেই রাখা হয়েছিলো বর্ষীয়ান এই নেতাকে৷। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দীর্ঘদিনের সহযোগী, রাজ্যের বৈশালী নির্বাচনী এলাকার জন- প্রতিনিধি তিনি ছিলেন৷ কংগ্রেস নেতৃত্বাধীন UPA-এক সরকারের কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীও ছিলেন৷ প্রায় চার দশকের রাজনীতিবিদ রঘুবংশ প্রসাদ সিং দেশের গ্রামীণ ও কৃষি ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন৷ NREGA বা জাতীয় গ্রামীণ নিশ্চয়তা কর্মসংস্থান আইনের ধারণা ও বাস্তবায়নের কৃতিত্ব তাঁরই৷

শুক্রবারই সকলকে চমকে দিয়ে রঘুবংশ প্রসাদ সিং RJD থেকে পদত্যাগ করে চিঠি দিয়েছিলেন৷ লালুপ্রসাদ যাদবকে লেখা এই চিঠিতে তিনি বলেন,
“প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজতান্ত্রিক আইকন কর্পূরী ঠাকুরের মৃত্যুর পর, আমি ৩২ বছর ধরে আপনার পাশে ছিলাম, কিন্তু আর নয়৷ আমি
দলের কাছ থেকে ভালবাসা এবং সমর্থন পেয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করুন৷”
এই চিঠি পেয়ে লালু যাদব পরিষ্কারভাবেই জানিয়েছিলেন, তিনি তাঁর পুরনো বন্ধুকে এত সহজে ছাড়ছেন না৷ এবং লালুপ্রসাদও উত্তরে বলেন, “প্রিয় রঘুবংশবাবু, আপনার একটি চিঠি মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না৷ আপনি ভালো হয়ে হবে, তারপর আমরা বসে কথা বলবো। আপনি কোথাও যাচ্ছ না , এটা জেনে রাখুন”।

কিন্তু লালুপ্রসাদ যাদবের কথা না রেখে না-ফেরার দেশেই চলে গেলেন রঘুবংশ প্রসাদ সিং৷

আরও পড়ুন-‘নিউ নর্মাল’ জমানায় কাল থেকে কী কী থাকছে সংসদের অধিবেশনে?

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...