Saturday, June 20, 2026

আর পর্দার আড়ালে নয়, এবার বিজেপিতেই যোগ দিচ্ছেন কঙ্গনা, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই ‘মোদি অনুরাগী’ কঙ্গনার গলায় বিজেপির সুর৷
সোনিয়া সেনা, উদ্ধব থ্যাকারের বিরুদ্ধে কংগ্রেসের কাছে শিবসেনাকে বিক্রি করে দেওয়া ইত্যাদি কথাই তিনি বলছিলেন, যা এতদিন বিজেপি বলে আসছে৷ এরপর কঙ্গনার বাবার আর্জি মেনে মেয়ে কঙ্গনাকে কেন্দ্রীয় সরকার ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পর্যন্ত দিয়েছে৷ মহারাষ্ট্রের কংগ্রেস-শিবসেনা জোট সরকারের বিরুদ্ধে সংঘাতে এই মুহুর্তে বিজেপির মুখ কার্যত কঙ্গনা রানাওয়াত-ই৷

আর পর্দার আড়ালে নয়, জল্পনা, এবার তিনি ও তাঁর পরিবার সরাসরি বিজেপিতেই যোগ দিচ্ছেন৷ রাজনৈতিক ও বলিউড দুনিয়ায় এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। দিনকয়েক আগে কঙ্গনার মা আশার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে প্রাক্তন সংস্কৃত শিক্ষিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছেন। মোদি-শাহকে ধন্যবাদ জানিয়ে আশা বলেছেন, আমাদের পরিবার কংগ্রেসের সমর্থক জেনেও ওঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘কঙ্গনার নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে ধন্যবাদ। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকেও ধন্যবাদ জানাই। সরকার যদি আমার মেয়েকে নিরাপত্তা না দিত, ভাবতেই পারছি না মুম্বইয়ে আমার মেয়ের কী হতো?’ মেয়ের পাশে দাঁড়িয়ে কঙ্গনার মাকে বলতে শোনা গিয়েছে, ‘ও সবসময় সত্যের পাশে থাকে এবং সত্যের জন্য লড়াই করে।’
বিজেপি সূত্রের খবর, আগামী সপ্তাহেই বিজেপিতে যোগ দিচ্ছেন কঙ্গনা৷

আরও পড়ুন-শিবসেনা মুখপত্র পাড়ার গুণ্ডাদের স্টাইলে হুমকি, কঙ্গনা বললেন, ভয় পেয়েছে

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...