Tuesday, March 24, 2026

করনি সেনার সঙ্গে রাজ্যপালের কাছে যাচ্ছেন কঙ্গনা

Date:

Share post:

আজ, রবিবার করনি সেনার সঙ্গে রাজ্যপালের কাছে যাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে রাজভবনে দেখা করবেন তিনি। যদিও কী নিয়ে এই বৈঠক সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি রাজভবন। তবে অনুমান করা হচ্ছে, মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার সংঘাতই এই বৈঠকেরর মূল বিষয়।

এদিন সকালে করনি সেনার পক্ষ থেকে প্রতিনিধি দল কঙ্গনার সঙ্গে দেখা করতে যান। অভিনেত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী। আর তাতেই ক্ষুব্ধ হয় রাজ্য সরকার। এমনকী মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গেও তুলনা করেছেন তিনি। এরপর শুরু হয় দু’পক্ষের বাকযুদ্ধ। বৃহন্মুম্বই পুরসভা অভিনেত্রীর অফিস ভেঙে দেয়। ভাঙচুরের ঘটনায় বোম্বে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে। কিন্তু এত কিছুর পরেও চুপ করে থাকেননি কঙ্গনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনাও করেছেন তিনি।

আরও পড়ুন-সংসদ অধিবেশনের আগে চেকআপ করতেই ভর্তি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানাল এইমস

 

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...