Saturday, June 20, 2026

সংসদ অধিবেশনের আগে চেকআপ করতেই ভর্তি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানাল এইমস

Date:

Share post:

সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের আগে শারীরিক চেকআপ করে নিতেই এইমসে ভরতি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার এক বুলেটিনে জানাল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস। এর আগে অগাস্টের শুরুতে কোভিড পজিটিভ হওয়ায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অমিত শাহ। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর শ্বাসকষ্ট হওয়ায় দ্বিতীয় দফায় এইমসে ভরতি হয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার দু’সপ্তাহের মধ্যে শনিবার গভীর রাতে ফের এইমসে ভর্তি করতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এই খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে বিজেপির কর্মী মহলে। তবে রবিবার হাসপাতালের তরফে জানানো হয়, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে পুরো চেকআপের জন্য ভর্তি হয়েছেন অমিত শাহ। এখন এইমসের কার্ডিও নিউরো টাওয়ারে রাখা হয়েছে তাঁকে।

রবিবার এই প্রসঙ্গে এইমস-এর বুলেটিনে জানানো হয়েছে, গত ৩০ অগাস্ট কোভিড পরবর্তী চিকিৎসার পর এইমস থেকে ছাড়া পান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে সম্পূর্ণ শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই কাজের জন্য ১-২ দিন এখানে ভর্তি থাকবেন তিনি।

আরও পড়ুন-আর পর্দার আড়ালে নয়, এবার বিজেপিতেই যোগ দিচ্ছেন কঙ্গনা, জল্পনা তুঙ্গে

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...