Sunday, June 28, 2026

রাজ্যে হিন্দি অ্যাকাডেমি গঠন করল সরকার

Date:

Share post:

রাজ্যে হিন্দি অ্যাকাডেমি গঠন করল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ খবর জানান। তিনি বলেন, “বাংলা আমাদের মাতৃভাষা। কিন্তু আমরা অন্য ভাষাকেও অবজ্ঞা করি না”।

একাধিক ভাষাকে রাজ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ১৪ সেপ্টেম্বর হিন্দি দিবস উপলক্ষে অ্যাকাডেমি করার ঘোষণা করলেন মমতা। এর পাশাপাশি দলিত সাহিত্য অ্যাকাডেমিও গঠিত হয়।
মুখ্যমন্ত্রী বলেন, নানা ভাষা, নানা মত নানা পরিধান। বিবিধের মাঝে দেখ মিলন মহান- এই নীতিতে বিশ্বাস করে বাংলা এগিয়ে চলেছে। বিভিন্ন ভাষাভাষী মানুষ এখানে বাস করে। সবাইকে সম্মান দেয় বাংলা।

আরও পড়ুন-ভোটের মুখে তৃণমূলের ‘হিন্দি সেল’

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...