Tuesday, June 16, 2026

ভারত–চিন অস্থির পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিতে পারে মোদি সরকার

Date:

Share post:

সংসদে বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে
সোমবার থেকে৷ এই অধিবেশনে পূর্ব লাদাখে ভারত–চিন সঙ্ঘাত নিয়ে বিবৃতি দিতে পারে নরেন্দ্র মোদি সরকার।

রবিবার বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি জানিয়েছেন, লাদাখের পরিস্থিতি বিবেচনা করে কৌশলগত অবস্থান নিয়ে সরকার কিছু সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার দলের সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি সাংসদদের জানানো হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে ডোকলাম বিবাদের সময় সরকারের বিবৃতি দাবি করে বিরোধী দলগুলি। তখন কিন্তু এই ইস্যুতে সংসদে মুখ খোলেনি সরকার। এ নিয়ে বিতর্কও কম হয়নি। তবে এবার সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিনের বৈঠকের পর জানিয়েছেন, সরকার যে কোনও বিষয় নিয়েই আলোচনায় রাজি।

এই মুহুর্তে পূর্ব লাদাখে ৫০ হাজার সেনা, ১৫০টি যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, মিসাইল, গোলা বারুদ ও এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে দাঁড়িয়ে আছে চিন৷ অন্যদিকে ভারতও যে কোনও প্রকারের প্ররোচনা মোকাবিলা করতে প্রস্তুত।
চিনের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অস্ত্রশস্ত্র ও সেনা ওখানে মোতায়েন করেছে শুধুই কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে। প্যাংগং লেকের দক্ষিণ কূলের গুরুত্বপূর্ণ পর্বতশীর্ষ ভারতের হাতে, তাই চিন এখন কিছু করতে পারছে না।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...