Tuesday, June 23, 2026

‘দিল্লি বললে তৃণমূলের সব পার্টি অফিস ভেঙ্গে দেব’, বেলাগাম সায়ন্তন, কটাক্ষ পার্থর

Date:

Share post:

গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা নিয়ে রবিবার তৃণমূলের বিরুদ্ধে কলকাতায় মিছিল করে বিজেপি।
যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড থেকে বাঘাযতীন পর্যন্ত বিজেপি কর্মীদের মিছিলে নেতৃত্ব দেন দলের অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এই মিছিল থেকেই তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়৷ তৃণমূল সরকারকে উৎখাতের ডাকও দেয় বিজেপি। বাঘাযতীনে বেশ কিছুক্ষণ পথ অবরোধও হয়।

মিছিল শেষে সায়ন্তনবাবু তৃণমূলের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, “তৃণমূল কংগ্রেস নয়, ওটা খুচরো দোকান। ওই খুচরো দোকান যেদিন নরেন্দ্র মোদি, অমিত শাহ চাইবেন, একদিনে বন্ধ করে দেবে। একবার শুধু ওখান থেকে ইশারা আসুক। তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস পশ্চিমবঙ্গে থাকবে না। সব আমরা ভেঙে গুঁড়িয়ে দেব।”
সায়ন্তনের হুমকি, “শ্যামাপ্রসাদ বলেছিলেন, প্রতিবাদ, প্রতিরোধে না হলে প্রতিশোধ নিতে হবে। আমরা যখন প্রতিশোধ নেব তখন হবে চরম প্রতিশোধ।”

সায়ন্তনের বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘ওদের কোনও মুখ নেই। মুখ খুললেই কুকথা। রাজ্যে বিজেপির কোনও নেতা নেই। তাই যে কোনও বিষয়ে অনুমতি চাইতে দিল্লির দিকে তাকিয়ে থাকতে হয়।’

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...