Sunday, April 5, 2026

দু’সেট পিছিয়ে থেকেও প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয় থিয়েমের

Date:

Share post:

দু’সেট পিছিয়ে পরে ছিলেন তিনি । তবু প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের জন্য রুদ্ধশ্বাস লড়াই করে বাজিমাত করলেন থিয়েম।

জয় পাওয়ার পর থিয়েম বলেন, ‘আজ যদি দু’জন জয়ী হত। আমার মতে আমরা দু’জনই যোগ্য ছিলাম ।
যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে চার ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয় দেখালো গোটা বিশ্ব। জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮/৬) সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম।

রবিবার রাতে আর্থার অ্যাশ কোর্টে প্রথম দুটি সেটে বেশ নড়েচড়ে দেখিয়েছে তাকে। চারটি এস এবং ১৬ টি উইনারের সৌজন্যে মাত্র ৩০ মিনিটেই প্রথম সেট জিতে নেন জার্মান তারকা। দ্বিতীয় সেটেও জেভেরেভ জয়ী হন। সপ্তম গেমে দ্বিতীয় সেটের জন্য সার্ভ করেন। তিনটি সেট পয়েন্ট নষ্ট করলেও প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের আরও কাছে চলে আসেন জার্মান তারকা। কিন্তু সেই সেট পয়েন্ট নষ্ট করতেই খেলার গতি পাল্টে যেতে থাকে। নিজের দুর্বলতা ফোরহ্যান্ডের ক্ষেত্রে জেভেরেভ ডিফেন্সিভ হয়ে পড়েন। সেখান থেকেই খেলায় ফিরে আসেন থিয়েম। তৃতীয় সেটের জেভেরেভের সার্ভিস ভাঙেন তিনি। তারপর তৃতীয় এবং চতুর্থ সেট জিতে চূড়ান্ত সেটে ম্যাচ ছিনিয়ে নেন অস্ট্রিয়ান তারকা।

পঞ্চম সেটেও জেভেরেভ প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের কাছে চলে এসেছিলেন । ৫-৩ গেমে এগিয়ে থাকা অবস্থায় সার্ভ করেন। জেভেরেভের সার্ভিস তো ভাঙেনই, ফ্লাশিং মেডোয় ইতিহাস রচনা করেন তিনি।

আরও পড়ুন-তারুণ্যের জয়গান গেয়ে ইউএস ওপেনের রানি ওসাকা

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...