Friday, April 3, 2026

সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কটূক্তি, ধৃত ট্যাক্সিচালক

Date:

Share post:

রাতের কলকাতায় কটূক্তির শিকার সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোমবার রাত সাড়ে বারোটা-একটা নাগাদ নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন মিমি। জানলার কাচ নামানো ছিল। অভিযোগ, বালিগঞ্জ ফাঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সি থেকে তাঁকে কটূক্তি করেন চালক। এ বিষয়ে প্রতিবাদ করলে তাঁর সঙ্গে পাল্টা ঝগড়া করেন অভিযুক্ত। অভিযুক্তের নাম দেবা যাদব। বয়স ৩২ বছর। বাড়ি আনন্দপুর থানা এলাকায়।

এরপরেই গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। ঘটনার বিবরণ শুনে এবং রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে ট্যাক্সিটি বাজেয়াপ্ত করা হয়। পরে চালককে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। কী কারণে এ ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যক্তিগত আক্রোশ থেকেই অভিযুক্ত এ কাজ করেছেন, না কি মিমি চক্রবর্তীকে চিনতে না পেরে তিনি এটা করেছেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন-রাজ্যের মেগা প্রকল্পের সুবিধা পাবেন ৫৫ লক্ষ

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...