Monday, April 13, 2026

পাকিস্তান কাল্পনিক ম্যাপ পেশ করায় প্রতিবাদে সাংহাই কোঅপারেশনের বৈঠক ছাড়লেন দোভাল

Date:

Share post:

আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে চূড়ান্ত বেআইনি কাজ করায় তার প্রতিবাদে
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক থেকে ওয়াক আউট করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মস্কোর এই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি নির্লজ্জভাবে ভারতের একাধিক অংশ ঢুকিয়ে এক কাল্পনিক মানচিত্র পেশ করেন। সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ জানিয়ে বৈঠক ত্যাগ করেন ভারতের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই বৈঠক পরিচালনা করছিলেন রাশিয়ার প্রতিনিধি তথা সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। তাঁর কাছেই প্রতিবাদ লিপিবদ্ধ করিয়ে ওয়াক আউট করেছেন অজিত ডোভাল।

আরও পড়ুন– আত্মরক্ষার তাগিদে বাংলার মা-বোনদের “উমা” বানাবে বিজেপি মহিলা মোর্চা

পরে এই ঘটনা সম্পর্কে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তান যে অবাস্তব ও বেআইনি কাজ করেছে তাতে এসসিও বৈঠকের সমস্ত শর্ত লঙ্ঘিত হয়েছে। এরপরই উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসে ভারত। প্রসঙ্গত, এসসিও বৈঠকে ইসলামাবাদের প্রতিনিধি পাকিস্তানের যে ম্যাপ পেশ করেন তাতে দেখা গিয়েছে ভারতে থাকা জম্মু, কাশ্মীর ও লাদাখের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করছে পাকিস্তান। শুধু তাই নয়, গুজরাতের জুনাগড়কেও পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে ওই ম্যাপে। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক বৈঠকে বিদেশনীতির যে শর্ত মানা উচিত পাকিস্তান তার সব কিছু ভঙ্গ করেছে। এবিষয়ে নয়াদিল্লি আয়োজক দেশ রাশিয়ার উপরেও অসন্তোষ প্রকাশ করতে ছাড়েনি। ভারতের বক্তব্য, সাংহাই কোঅপারেশনের দর্শনই হল প্রতিটি সদস্য দেশ অপরের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে মর্যাদা দেবে। বৈঠকে পাকিস্তান যা করতে চলেছে সে সম্পর্কে অবগত থাকা উচিত ছিল আয়োজক দেশ রাশিয়ার।

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...