Wednesday, April 1, 2026

ভারত-চিন সীমান্তে অনুপ্রবেশ হয়নি, সংসদে বলল স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

গত ছ’মাসে ভারত- চিন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। সংসদে একথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যসভার সাংসদ ড. অনিল আগরওয়ালের এক প্রশ্নের জবাবে একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, গত ছ’মাসে ভারত- চিন সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এমন কোনও রিপোর্ট নেই। রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ, এই বক্তব্যের মাধ্যমে কেন্দ্র বোঝাতে চেয়েছে চিনা ফৌজ ভারত ভূখণ্ডে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা করলেও সফল হয়নি। অর্থাৎ চিনের আগ্রাসন রুখে দিয়েছে ভারতীয় সেনা। যদিও মন্ত্রী তাঁর মন্তব্যের কোনও ব্যাখ্যা না দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত পাকিস্তান থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে ৪৭ বার।

আরও পড়ুন-বাংলাকে কাশ্মীর বানানোর অভিযোগ লকেটের, পাল্টা তৃণমূল বলল গুজরাত হতে দেব না

Related articles

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...