Tuesday, June 23, 2026

যে থালায় ড্রাগ আসে, তাতে ছেদ করব: জয়াকে পাল্টা তোপ রবির

Date:

Share post:

“যে থালায় ড্রাগ আনা হয়, সেই থালায় আমি ছেদ করব”, সাংসদ জয়া বচ্চনকে পাল্টা তোপ সাংসদ রবি কিষাণের। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদকযোগ সামনে আসার প্রভাব পড়ে সংসদের বাদল অধিবেশনেও।মঙ্গলবার, অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে বলিউডে বেড়ে চলা মাদক মামলা নিয়ে চিন্তা প্রকাশ করা হয়। এই বিষয়ে রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন বিজেপির সাংসদ রবি কিষাণের উপর আক্রমণ শানিয়ে বলেন, “অনেকদিন ধরেই বলিউডকে বদনাম করা হচ্ছে। অনেকেই এমন আছেন, যাঁরা যেই থালায় খান, সেই থালাতেই ছেদ করেন। এটা ঠিক না”।

এই প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সাংসদ রবি কিষাণ বলেন, “আমি ড্রাগস নিয়ে এর আগেও আওয়াজ তুলেছিলাম। এবার গোরখপুর থেকে সাংসদ হওয়ার সুযোগ পেয়েছি, তাই সংসদে গিয়ে ড্রাগসের বিরুদ্ধে আওয়াজ তুলেছি”। এরপরই জয়া বচ্চনের কথার বিরুদ্ধে তিনি বলেন, “৯০-এর দশকে ড্রাগস নামে কিছুই ছিল না। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগনের সময় এসব চলত না। আর ১০ বছরে কী করে চলে এল, সেটা চিন্তার বিষয়”।

এরপরই তিনি বলেন, “যে থালায় ড্রাগস আনা হবে, আমি সেই থালায় ছেদ করব। যদি ওই থালায় যুবরা শেষ হয়ে যায়, বলিউড শেষ হয়ে যায়, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি ওই থালাতেই ছেদ করব। আমি ড্রাগ ফ্রি ইন্ডিয়া আর ড্রাগ ফ্রি বলিউড চাই”। একই সঙ্গে রবি কিষাণ জানান, বচ্চন পরিবারের সঙ্গে তাঁর যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। তবে এই প্রসঙ্গে জয়া বচ্চনের মন্তব্যে তিনি হতবাক।

আরও পড়ুন-ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করার ষড়যন্ত্র চলছে, রাজ্যসভায় কঙ্গনাকে ধুইয়ে দিলেন জয়া বচ্চন

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...