Tuesday, March 31, 2026

বারাকপুরে তৃণমূল কর্মীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা

Date:

Share post:

এ যেন দুষ্কৃতীদের “স্বর্গরাজ্য”! মারামারি-খুনোখুনি-বোমাবাজি এখানে রোজনামচা!
ফের বোমাবাজির ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগণার বারাকপুর অঞ্চলে। আবার বোমাবাজির ঘটনায় খবরের শিরোনামে বারাকপুর।

এবার এক তৃণমূল কর্মীর গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় একটুর জন্য প্রাণে বাঁচলেন ওই সক্রিয় তৃণমূল কর্মী। কিন্তু তাঁর গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

এই ঘটনাকে করে রাত থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বারাকপুরের মোহনপুর এলাকায়। অভিযোগ, বুধবার গভীর রাতে মোহনপুর এলাকায় সত্যজিৎ নট্ট নামে এক তৃনমূল কর্মীর গাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রতি এলাকায় সত্যজিৎ নট্টের প্রভাব বাড়ছিল। আর সেই কারণেই বিজেপির ক্রিমিনালরা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে।

তৃণমূল কর্মী সত্যজিতের অভিযোগ, মোহনপুর এলাকায় বেআইনি পুকুর ভরাট এবং বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল সে। তার তার প্রতিশোধ নিতে পরিকল্পিত এই হামলা চালিয়েছে বিজেপি। এর আগেও তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-গোঘাটে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি-ই! দাবি পরিবারের

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...