Wednesday, June 24, 2026

কেন্দ্রের অনুমতি মিললেও রাজ্যের আপত্তিতে এখনই খুলছে না ICSE বোর্ডের স্কুল

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে দেশজুড়ে চলছে আনলক ফেজ। স্বাভাবিক জীবনযাত্রার ফিরতে ধীরে ধীরে খুলে যাচ্ছে সবকিছু। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আগেই এই নির্দেশ দিয়েছিল।

এবার তার সঙ্গে সমন্বয় রেখে ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দিল ICSE স্কুলগুলির নিয়ামক সংস্থা CISCE. সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে আংশিকভাবে স্কুল খুলতে হবে। স্কুলের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের কাজ শেষ করার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী দূরত্ববিধি মেনে পড়ুয়াদের বসানোর কথাও বলা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোনও স্কুল-কলেজ খোলা যাবে না। তাই এ রাজ্যে স্কুল খোলার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন অধ্যক্ষরা CISCE বিজ্ঞপ্তিতেও রাজ্যের আদেশ অনুযায়ীই চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-এবছরই ছিল অনেকের শেষ সুযোগ, JEE-NEET নিয়ে সুপ্রিম কোর্টে ফের আবেদন

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...