Saturday, June 27, 2026

৭০-এ মোদি, ৭০ হাজার চারাগাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর বার্থ-ডে সেলিব্রেশন গুজরাতে

Date:

Share post:

আজ ১৭ সেপ্টেম্বর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ৭০-এ পা দিলেন তিনি। আর প্রিয় নেতার জন্মদিনের উপহার হিসেবে তাঁর রাজ্য গুজরাতের সুরাট শহরজুড়ে ৭০ হাজার চারাগাছ লাগানো হয়। মোদির জন্মদিনে যৌথভাবে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সুরাট পুরসভা-সহ বেশ কিছু সংগঠন ও বাণিজ্যিক গোষ্ঠী।

সুরাট পুরসভার পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী সব সময় মানুষকে অনুরোধ করেন, তাঁর জন্মদিন পালন করতে হলে এমন কিছু করতে, যা সমাজের পক্ষে উপকারী হবে। তাই এ বছর এই বিশেষ পরিকল্পনা।

এছাড়াও চলবে মাস্ক বিতরণ-সহ আরও একাধিক কর্মসূচি। কোথাও বাজি ফাটিয়ে, কোথাও লাড্ডু বিলিয়ে- মধ্যরাতের পর থেকে বিজেপি কর্মীরা সেলিব্রেট করতে শুরু করে দেন প্রধানমন্ত্রীর জন্মদিন।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন নরেন্দ্র মোদি। এরপর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রচারক থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া। আজ তাঁর জন্মদিনে অনুগামীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছে নমো।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...