Tuesday, April 14, 2026

ফের অগ্নিগর্ভ কেশপুর, বোমা-গুলিতে কিশোর-সহ মৃত দুই

Date:

Share post:

ফের রাজ্যে বোমাবাজির ঘটনায় সংবাদ শিরোনামে কেশপুর। দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। এই ঘটনায় ১৪ বছরের এক কিশোর–সহ দু’‌জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত কিশোরের নাম শেখ মাজাহার। অন্যজন শেখ নাসিম। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন।তাঁদের মধ্যে এক নাবালিকা রয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ তদন্তে নেমে মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অন্যদিকে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেশপুরে। তবে এটি রাজনৈতিক সংঘর্ষ নাকি গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ নাকি কাকা-ভাইপোর মধ্যে জমিজমা সংক্রান্ত পারিবারিকবিবাদ তা এখনও পরিষ্কার করেনি পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রামবাসীরা জানাচ্ছেন, গতকাল রাতে মুড়িমুরকির মতো বোমাবাজি হয়। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। ভাঙচুর চালানো হয়েছে আশেপাশের বাড়িগুলিতে। এলাকায় এখনও থমথমে। রয়েছে চাপা উত্তেজনা। শুরু হয়েছে পুলিশি টহলদারি।

আরও পড়ুন : সাজাপ্রাপ্ত আসামীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ওয়াটগঞ্জে

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...