Monday, April 13, 2026

ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে সংসদে রিলিফ প্যাকেজ দাবি করলেন নুসরত

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনে স্তব্ধ ছিল দেশ। এরই মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাও হয়েছে শোচনীয়। শ্যুটিং থেকে সিনেমা হল, সবই ছিল বন্ধ। দিনের পর দিন সমস্ত কিছু বন্ধ থাকায় কেন্দ্রীয় সরকার আনলক ফেজ চালু করে। অর্থনীতিকে চাঙ্গা করতে একে একে পর্যায়ক্রমে খুলে যাচ্ছে সবকিছু। চালু হয়ে গিয়েছে মেট্রোরেলও। কিন্তু এখনও খোলেনি সিনেমা হলগুলি। স্বাভাবিকভাবেই ফিল্ম ইন্ডাস্ট্রি ধুঁকছে। কর্মহীন হয়েছেন বহু মানুষ। আর সংসদের বাদল অধিবেশনে গিয়ে সেকথাই তুলে ধরলেন তৃণমূলের অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান।

বসিরহাটের তৃণমূল সাংসদ বলেন, কোভিডের কারণে কেন্দ্রের লকডাউনের নির্দেশিকা অনুযায়ী বন্ধ রয়েছে সিনেমা হল। আর তাতে ব্যাপক ক্ষতি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দীর্ঘদিন ধরে সিনেমা হল বন্ধের জেরে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। ক্যামেরাম্যান, মেক আপ আর্টিস্ট থেকে শুরু করে ক্যামেরার পিছনে কাজ করা বহু মানুষ।

নুসরত আরও বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে একটা বিরাট অংশের মানুষ যুক্ত। তাই প্রয়োজন সরকারি সাহায্যের। এই মানুষগুলোকে বাঁচাতে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য রিলিফ প্যাকেজ ঘোষণা করুক কেন্দ্র।

উল্লেখ্য, নিউ নর্মালে সিনেমা হলগুলি খোলার আবেদন ইতিমধ্যেই জানিয়েছেন দেব, মিমি চক্রবর্তী, অঙ্কুশ-সহ অন্যান্য টলিউড তারকারা। শুধু টলিউড নয়, বলিউড ও দক্ষিণের তারকারাও অবিলম্বে সিনেমা হল খোলার পক্ষে সওয়াল করেছেন।

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...