Wednesday, June 24, 2026

NIC-র কম্পিউটারে হ্যাকার-হানা, মোদি- ডোভালের তথ্য লোপাট, সন্দেহ শেনহুয়া’কে

Date:

Share post:

উদ্বেগজনক সংবাদ৷

ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার বা NIC-র কম্পিউটারে হানা দিয়েছে হ্যাকাররা। দিল্লি পুলিশ সূত্রের খবর, ওই কম্পিউটারগুলি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সম্পর্কিত নানা তথ্য হাতিয়ে নিয়েছে তারা।

প্রাথমিক তদন্তের পর স্পেশাল সেলের দাবি, NIC কর্মীরা ওই বিশেষ ইমেল ক্লিক করার পরেই তাঁদের কম্পিউটারের সিস্টেমে গোলযোগ শুরু হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, বেঙ্গালুরুর ওই সংস্থার পাঠানো ইমেলের আইপি অ্যাড্রেস খুঁজতে গিয়ে আমেরিকার একটি সংস্থার নাম উঠে এসেছে। ঘটনার পিছনে চিনা হ্যাকারদের ভূমিকা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর এক বেসরকারি সংস্থার দফতর থেকে ই-মেল ঢুকেছিলো সরকারি দফতরের অ্যাকাউন্টে। আর তার পরেই একে একে পুরো কম্পিউটারের সব তথ্যই লোপাট হয়ে যায়৷ যে সংস্থা থেকে ওই ই-মেল পাঠানো হয়েছিলো, তা ইতিমধ্যেই চিহ্নিত করেছে দিল্লি পুলিশের সাইবার স্পেশাল সেল। তদন্তকারী সংস্থা মনে করছে, এই ঘটনার পিছনের চিনের তথ্যপ্রযুক্তি সংস্থা শেনহুয়ার ‘হাত’ থাকতে পারে৷

কেন্দ্রীয় সরকারের যাবতীয় তথ্য-প্রযুক্তি বিষয়গুলি দেখাশুনো করে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার। জানা গিয়েছে, মোদি ও ডোভাল’ই শুধু নয়, ওই সব কম্পিউটারে গুরুত্বপূর্ণ একাধিক সরকারি আমলাদেরও নানা তথ্য ছিলো। এই ঘটনার পরেই এ বিষয়ে মামলা দায়ের করেছে স্পেশাল সেল। বিষয়টি জানানো হয়েছে, দেশের তথ্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অব ইন্ডিয়া (সার্ট ইন)-কে।

আরও পড়ুন-‘কৃষক-দরদ’ নিয়ে নাম না করে কংগ্রেসকে খোঁচা মোদির

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...