Tuesday, March 24, 2026

শেষ দেখে ছাড়বেন, ঊর্মিলাকে হুঁশিয়ারি কঙ্গনার

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বলিউডে শুরু হয়েছে তরজা। প্রতিদিনই সোশ্যাল সাইটে কারও না কারও সঙ্গে বাকযুদ্ধে জড়াচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

এবার অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকারকে ‘সফট পর্ন অভিনেত্রী’ বলার জেরে শুরু হল জোর কাজিয়া।ক্রমশ বাড়তে থাকা বিতর্কে কঙ্গনার হুঁশিয়ারি, শুরু তিনি করেননি। তবে আক্রমণ যখন হয়েছে, তিনি শেষ দেখেই ছাড়বেন।

এদিকে মুম্বইয়ে কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভাঙা প্রসঙ্গেও বৃহানমুম্বাই পুরসভাকে একহাত নিয়েছেন বলিউড ‘কুইন’। বলেছেন, “আমার স্বপ্নের, সহবাসের, আত্মসম্মানের ও ভবিষ্যতের সঙ্গে ধর্ষণ হয়েছে”।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই নেপোটিজম নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা। তারপর মাদক যোগসূত্র প্রকাশ্যে এলে সেখানেও প্রতিবাদি মুখ হয়ে ওঠেন তিনি।সম্প্রতি বলিউডের মাদক যোগ ও মুম্বই পুলিশের সমালোচনা করে প্রবল বিতর্কে জড়িয়েছেন তিনি।
কঙ্গনার বলিউডকে খারাপ ভাবে আক্রমণের প্রতিবাদ করেছেন অভিনেত্রী জয়া বচ্চন থেকে সরা ভাস্কর, তাপসী পান্নুরা। জয়ার সমর্থনে মুখ খুলেছেন উর্মিলা মাতণ্ডকরও।

প্রাক্তন কংগ্রেস নেত্রী উর্মিলা কঙ্গনাকে ‘বিজেপি ঘনিষ্ঠ’ বলে কটাক্ষ করে বলেছিলেন, “সংস্কৃতিমনস্ক পরিবারের কোনও মহিলা এমন ভাষায় কথা বলেন না। তাছাড়া হিমাচল প্রদেশে মাদকসেবন আগে বন্ধ করা দরকার। সেদিকটাই দেখুন আগে কঙ্গনা।”

এরপরই পাল্টা জবাবে বলিউড ‘কুইন’ উর্মিলাকে ‘সফট পর্ন স্টার’ বলে আক্রমণ করেন। শুরু হয় নয়া বিতর্ক। এ নিয়ে তরজা তুঙ্গে উঠলে শুক্রবার কঙ্গনা বলেন, “ঝামেলা আমি শুরু করিনি। আর যদি সেটা প্রমান করতে পারেন কেউ তবে টুইটার আমি ছেড়ে দেব। তবে, শুরু যখন হয়েছে এর শেষ করব আমি”।

অন্য দিকে, উর্মিলা পাশে পেয়েছেন বলিউডের বেশিরভাগ অভিনেত্রীকে। তিনি লিখেছেন, “ভারতের আসল মুখদের ধন্যবাদ। আমি অভিভূত”।

আরও পড়ুন- জুটমিল খোলার দাবিতে বাম-কংগ্রেস যৌথ মিছিল

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...