Saturday, April 4, 2026

দেখুন! নিজের আর স্ত্রীর কবর নিজেই কেটে রেখেছেন পীরজাদা

Date:

Share post:

মসজিদের পাশে দুটি কবর কেটে রাখা।
গভীর। কিন্তু শূন্য।
তার পাশে বসেই নমাজ পড়েন তিনি।

তিনি, অর্থাৎ ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকি।

নিজেই কেটে রেখেছেন দুটি খবর।
নিজের এবং স্ত্রীর।
বেনজির দৃশ্য।

শনিবার সেই কবরের পাশে দাঁড়িয়েই বললেন,” আমার চিরস্থায়ী ঘর। নিজেই করে রেখে গেলাম। ইঁট, মাটির জোগাড়ও রইল। অন্য কারুর ভরসায় আর থাকলাম না। শুধু শুইয়ে মাটি দিলেই হবে।”

ফুরফুরার পবিত্র প্রাঙ্গণ প্রাণঢেলে সাজিয়েছেন পীরজাদা।
মসজিদ, আরবি ধাঁচে।

রবিবার শিলান্যাস হবে মাদ্রাসার।
ফুরফুরায় এতদিনেও যে রেললাইনটি হয়নি, তাতে যেন রেলদপ্তরকে কটাক্ষ করেই প্রস্তাবিত স্টেশনের মডেলে মাদ্রাসাটি হচ্ছে।

বিরাট সাম্রাজ্য। সামান্য অংশ সন্তানদের জন্য রেখে বাকি অনাথদের জন্য দিচ্ছেন ত্বহা।

এলাকায় তাঁর এবং পরিবারের সামাজিক কাজ সর্বত্র। বাংলা, আরবি স্কুল। হস্টেল। আরও বিভিন্ন কাজের ঠিকানা। শুধু ধর্ম নয়, সমাজসেবাকেও অগ্রাধিকারে রেখেছেন পীরজাদা।

তবে সবচেয়ে বিস্ময়ের নিজের কবর নিজেই খুঁড়ে রাখা। তাঁর কথায়,” সবসময় মাথায় থাকে এখানে একদিন একাই শুতে হবে। সঙ্গে কিছু নিয়ে যেতে পারব না। এটা মনে রেখেই জীবন কাটাই।”

আরও পড়ুন-দুর্গাপুজোর মধ্যে ইউজিসি-নেট, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্র সমাজ

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...