Saturday, April 4, 2026

চিনের হয়ে চরবৃত্তির অভিযোগে দিল্লিতে গ্রেফতার সাংবাদিক-সহ ৩ জন

Date:

Share post:

চিনের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজীব শর্মা নামে দিল্লির এক সাংবাদিককে। এই তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ। চিনা গোয়েন্দা সংস্থাকে এ দেশের গোপন তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে ওই সাংবাদিকের বিরুদ্ধে। রাজীব শর্মার সঙ্গেই কিন শি নামে এক চিনা মহিলা ও তাঁর নেপালী শাগরেদ শের সিং-কেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটা টাকার বিনিময়ে গোপন তথ্য পাচার করছিলেন ধৃত ওই তিনজন। ঘটনার তদন্তে করছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার সঞ্জীব যাদব।
ধৃতদের কাছ থেকে বেশ কিছু ল্যাপটপ, মোবাইল ফোন এবং অন্য জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। রাজীব শর্মার হেফাজত থেকে প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু গোপন নথিও উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, ওই সাংবাদিক প্রথমসারির এক সংবাদপত্রে কাজ করতেন। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। মূলত পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতা করতেন তিনি। গত আগস্টে আর্থিক দুর্নীতির অভিযোগে রাজধানী দিল্লির বাসিন্দা বেশ কিছু চিনা নাগরিকের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর।
প্রসঙ্গত, এক চিনা সংস্থার বিরুদ্ধে তথ্য চুরি এবং প্রধানমন্ত্রী মোদি, রাষ্ট্রপতি কোবিন্দ, উপরাষ্ট্রপতি নাইডু, সেনা প্রধান নারাভানে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক প্রভাবশালী ভারতীয়ের সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। এই নিয়ে তদন্ত শুরু করেছে ন্যাশনাল সাইবার সিকিয়োরিটি কোঅর্ডিনেটর কমিটি।

আরও পড়ুন- লটারির টিকিট জালিয়াতি চক্রের পর্দা ফাঁস

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...