Saturday, May 23, 2026

কোভিডের জের, বুধবার অথবা শুক্রবারে স্থগিত হতে পারে সংসদের অধিবেশন

Date:

Share post:

ইতিমধ্যে ৩০ জন সাংসদ আক্রান্ত হয়েছেন কোভিডে। তার মাঝে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলার কথা ১ অক্টোবর পর্যন্ত। কিন্তু সংসদ সূত্রে খবর, তার আগেই সংসদের কাজ অর্থাৎ বাদল অধিবেশন শেষ করা হতে পারে। সে ক্ষেত্রে আগামী বুধবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। নইলে বড়জোর শুক্রবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর। কিন্তু ১ অক্টোবর পর্যন্ত যে অধিবেশন চলবে না, তা এক প্রকার প্রায় নিশ্চিত।

কোভিডের ঘনঘটায় দিল্লিতে সাংসদদের মধ্যে যথেষ্টই আতঙ্ক রয়েছে। এর মাঝে শনিবার বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে (বিএসি) অধিকাংশ বিরোধী দল সহ শাসক দলেরও কয়েকজন অধিবেশন আপাতত স্থগিত করার অনুরোধ করেন। তাঁদের বক্তব্য, বহু সাংসদ বয়স্ক রয়েছেন। তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি কৃষি বিল আজ, রবিবার রাজ্যসভায় পেশ করার কথা। সেই বিল নিয়ে অনেকেরই বহু সংশোধনীর দাবি রয়েছে। এ নিয়ে দীর্ঘ আলোচনারও দাবি জানান তাঁরা। তাই টানা সংসদ শুরু হলে এ নিয়ে আলোচনা হোক, তেমনই দাবি তাঁদের।

ফলে সাংসদদের কথা বিবেচনা করেই সরকার হয়তো আর অধিবেশন দীর্ঘায়িত করার পথে হাঁটবে না। সেই সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। তবে কৃষি বিল নিয়ে আলোচনায় সংসদ যে উত্তাল হবে, তা পরিষ্কার। যদিও কৃষি বিলে সরকারের বাইরে বেশ কিছু দলের সমর্থন পেতে পারে বিজেপি। ওয়াই এস আর থেকে শুরু করে আরও কয়েকটি দক্ষিণের দলের সঙ্গে কথা হচ্ছে বিজেপির। ফলে রাজ্যসভায় বিলবয়াশ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...