Saturday, May 23, 2026

কোভিড পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির

Date:

Share post:

দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় ফের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহে সম্ভবত ২৩ সেপ্টেম্বর এই ভার্চুয়াল বৈঠক হতে পারে। এই দফায় কোভিড কবলিত সাতটি রাজ্যের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোদির। এর মধ্যে থাকছে মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশের মত রাজ্য।

বিশ্বজুড়ে কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকেই নিয়মিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই সংকট সামলাতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং কেন্দ্রের কাছে সহায়তার দাবি জানিয়েছেন। দেশে কোভিডে সুস্থতার হার এখন প্রায় ৮০ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ। মৃত্যু হারও প্রায় ১.৬১ শতাংশ, যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এই দুই স্বস্তির খবরের পাশাপাশি উদ্বেগের বিষয় হল, দেশে সংক্রমণের উর্ধগতি। বিশ্বে দৈনিক সংক্রমণের নিরিখে ভারত প্রথম স্থানে। যে কোনও প্রশাসনের কাছে এটি খুবই চিন্তার বিষয়। অর্থনীতির পাশাপাশি সবচেয়ে ক্ষতি হচ্ছে শিক্ষা ব্যবস্থার। স্কুলগুলি টানা বন্ধ রয়েছে। পরিস্থিতি কবে পুরো স্বাভাবিক হবে তা অজানা। এই পরিস্থিতিতে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করে চলার বার্তা দিতে চান প্রধানমন্ত্রী। গত ১১ অগাস্ট প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের মধ্যে কোভিড পর্যালোচনার সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে দেশের অধিক সংক্রমণপ্রবণ ১০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেছিলেন প্রধানমন্ত্রী। এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও ছিল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, পাঞ্জাব, বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানা।

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...