Friday, June 26, 2026

শুক্র গ্রহ আমাদের, আজব দাবি রাশিয়ার!

Date:

Share post:

পৃথিবীর সীমা ছাড়িয়ে একেবারে মহাকাশ! এবার শুক্র গ্রহকে নিজেদের বলে দাবি করল রাশিয়া।

গত সপ্তাহে রাশিয়ান মহাকাশ কর্পোরেশন রোসকোমমসের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মিশন ছাড়াও আমরা শুক্র গ্রহে নিজস্ব মিশন পাঠানোর পরিকল্পনা করেছি। কারণ শুক্র গ্রহটা আমাদেরই। হেলিকপ্টার শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী হেলিরাশিয়া ২০২০-তে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস এই খবর জানিয়েছে।

রাশিয়ান মহাকাশ কর্পোরেশনের প্রধান বলেন, আমরা মনে করি শুক্র গ্রহ রাশিয়ার একটি গ্রহ। সুতরাং আমাদের পিছিয়ে থাকা উচিত নয়। সম্প্রতি শুক্র গ্রহের বায়ুমণ্ডলে মেঘের আস্তরণে ফসফিন গ্যাসের অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক গবেষক দল প্রথমে হাওয়াই দ্বীপ থেকে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল টেলিস্কোপের মাধ্যমে শুক্র গ্রহের মেঘপুঞ্জে ফসফিন গ্যাস দেখতে পান। এরপর চিলির আতাকামা মরুভূমি থেকে এএলএমএ রেডিও টেলিস্কোপ দিয়ে তা নিশ্চিত করা হয়। এর থেকে বিজ্ঞানীদের অনুমান, শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। অনেক বিজ্ঞানী বলছেন মঙ্গল নয়, পৃথিবীর সব থেকে কাছের শুক্র গ্রহেই মিলতে পারে প্রাণের অস্তিত্ব। বিজ্ঞানীদের এই মতামত প্রকাশ্যে আসার পরই হঠাৎ রাশিয়া শুক্রকে নিজেদের গ্রহ বলে দাবি করে বসল।

আরও পড়ুন- কোভিডের জের, বুধবার অথবা শুক্রবারে স্থগিত হতে পারে সংসদের অধিবেশন

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...