Friday, June 26, 2026

কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধনে বর্ষীয়ান সাংবাদিককে নিয়োগ করল রাজ্য সরকার

Date:

Share post:

 

পশ্চিমবঙ্গ সরকারের নয়া পদক্ষেপ। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় সাধন করার জন্য সাংবাদিক জয়ন্ত ঘোষালকে নিয়োগ করল পশ্চিমবঙ্গ সরকার। পদের নাম সমন্বয়কারী আধিকারিক বা পিআরও।

সাংবাদিক জয়ন্ত ঘোষাল টানা প্রায় তিন দশক সাংবাদিকতা করে সম্প্রতি অবসর নেন আনন্দবাজার পত্রিকা থেকে। অবসর জীবন লেখালেখি করে কাটাতে চেয়েছিলেন তিনি। মাঝে একটি চ্যানেলের সঙ্গে যুক্তও হয়েছিলেন। দিল্লির প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তাঁর যাতায়াত রয়েছে, এবং পরিচিত মুখও। রাজ্য সরকার প্রশাসনিক কাজে দ্রুততা আনতে এবং জটিলতা কাটাতেই এই পদটি তৈরি করে জয়ন্তকে দায়িত্ব দিয়েছে। দিল্লিতে থাকাকালীন তাঁর অফিস হবে রাজ্যের মুখ্য কমিশনারের কার্যালয়। আর কলকাতায় থাকলে অফিস হবে তথ্য সংস্কৃতি ভবন। যাতায়াতের জন্য বিমান ভাড়া এবং বেতন বাবদ ১,৫০,০০০ টাকা পাবেন বলে জানা গিয়েছে।

নবান্নের তরফে শনিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এই খবর দেওয়া হয়েছে। রাজ্যের নানা প্রকল্পে বরাদ্দ, বকেয়া থেকে শুরু করে প্রশাসনিক যোগাযোগ নিয়ে নানা সময়েই বিতর্ক তৈরি হয়। সেই বিতর্ক যাতে আগামী দিনে প্রশমিত হয়, সেই কারণেই রাজ্যের এই শুভ উদ্যোগ। আশা করা হচ্ছে বর্ষীয়ান সাংবাদিক এই সমস্যার দ্রুত সমাধান করবেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...