Monday, April 6, 2026

ডেপুটি স্পিকারের উপর হামলা চরম লজ্জার, সরব কেন্দ্রের শীর্ষ মন্ত্রীরা

Date:

Share post:

কৃষি বিলের বিরোধিতা করার নামে রবিবার রাজ্যসভায় ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিংয়ের উপর বিরোধীদের হামলার প্রতিবাদে সরব হলেন কেন্দ্রের শীর্ষ মন্ত্রীরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর, পীযূষ গয়াল, মুখতার আব্বাস নাকভি, গেহলট, প্রহ্লাদ যোশী প্রমুখ। রাজনাথ সিং বলেন, আমি নিজে কৃষক পরিবারের সন্তান, কৃষিমন্ত্রী ছিলাম। তাই খুব ভাল বুঝতে পারছি নতুন কৃষি বিলে কৃষকরা কতটা সুবিধা পাবেন। তাঁদের অর্থনৈতিক উন্নতি হবে, ফসল বিক্রির স্বাধীনতা পাবেন তাঁরা। বিলের আসল উদ্দেশ্য যাতে সামনে না আসে সেজন্য পরিকল্পিতভাবে কৃষকদের বিভ্রান্ত করছেন বিরোধীরা। রাজনাথ বলেন, যেভাবে সারা দিন আলোচনার সুযোগ দেওয়ার পর রাজ্যসভায় তাণ্ডব চালানো হল তা চরম লজ্জার। সংসদের গৌরব ভূলুণ্ঠিত হয়েছে। মাইক ভাঙা, বিলের কপি ও রুলবুক ছেঁড়া, ডেপুটি স্পিকারের কাছে চলে গিয়ে তাঁকে নিগ্রহের চেষ্টা করার ঘটনা চরম নিন্দনীয়। গোটা দেশ এই লজ্জাজনক ঘটনা দেখেছে। সংসদের গরিমা নষ্ট করেছেন বিরোধী সাংসদরা। তাঁরা রাজ্যসভায় যেরকম হিংসাত্মক আচরণ করেছেন, তা অতীতে কখনও দেখা যায়নি। ডেপুটি স্পিকারকে অসম্মান করার তীব্র নিন্দা করছে সরকার। রাজনাথ বলেন, এমএসপি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভুল প্রচার চালানো হচ্ছে। নতুন আইনেও কৃষকরা এমএসপির সুবিধা পাবেন, এ নিয়ে কোনও সংশয় নেই।

আরও পড়ুন- দলিত সাহিত্য আকাদেমি’র চেয়ারম্যান হলেন মনোরঞ্জন ব্যাপারী, জানালেন ইচ্ছার কথা

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...