Sunday, April 5, 2026

Big Breaking: স্নাতক স্তরের পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

স্নাতক স্তরের পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলির সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বৈঠকে কলেজের অধ্যক্ষদের জানানো হয়, ২ ঘণ্টার মধ্যে পরীক্ষা নিতে হবে। অনলাইনে প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য ১৫ মিনিট, উত্তরপত্র আপলোড করার জন্য ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। অফলাইনে পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পড়ুয়াদের সমস্যা হলে খাতা সংগ্রহ করতে হবে কলেজের প্রতিনিধিদের।

ইতিমধ্যে পরীক্ষাসূচি ঘোষণা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ১, ৩, ৪, ৫, ৭, ৮ অক্টোবর রয়েছে বিকম অনার্স পার্ট ৩ পরীক্ষা। বিএ, বিএসসি অনার্স পার্ট ৩ পরীক্ষা রয়েছে ১, ৩, ৫, ৭, ৮ অক্টোবর। বিএ, বিএসসি জেনারেল পার্ট ৩ পরীক্ষা রয়েছে ১, ৩, ৪, ৮ অক্টোবর। এর আগে বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পরীক্ষার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে। এতে আপত্তি জানিয়েছে ইউজিসি। এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, ইউজিসি-র নিয়ম মেনেই পরীক্ষা নিতে হবে। বাড়িতে বসে পরীক্ষা দিতে পারলেও ২৪ ঘণ্টা সময় দেওয়া যাবে না। ইউজিসি-র নিয়ম অনুযায়ী, ২ঘণ্টার বেশি সময় পরীক্ষা হলে তা অ্যাসাইনমেন্ট হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন-দুর্গাপুজোর মধ্যে হচ্ছে না নেট পরীক্ষা, দীনেশ ত্রিবেদীকে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...