Monday, April 13, 2026

মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত কমপক্ষে ১০

Date:

Share post:

ফের মহারাষ্ট্রে বাড়ি ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। মহারাষ্ট্রের থানে এলাকার ভিওয়ান্ডিতে কাকভোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। গুরুতর জখম অবস্থায় এক শিশু-সহ এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে
পাঠানো হয়েছে।

দমকলের সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমেছে। স্থানীয় মানুষও হাত লাগিয়েছেন উদ্ধার কাজে। অনুমান করা হচ্ছে, ২০-২৫ জন আবাসিক এখনও পর্যন্ত ধ্বংসস্তুপে আটকে রয়েছে।

স্থানীয়দের বয়ান অনুসারে, আজ, সোমবার ভোর ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনার ঘটে। খবর পাওয়ামাত্র সেখানে চলে আসে এনডিআরএফ, দমকল এবং পুলিশ। দুর্ঘনার সময় ওই বহুতলটিতে ৪৫ জনের মত আবাসিক ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নারপোলির প্যাটেল কম্পাউন্ডের এই ৪০ বছর পুরনো বহুতলটিতে সেই সময়ে সব আবাসিকই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তার মধ্যেই এই বিপত্তি। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতলটি বিপজ্জনক অবস্থায় ছিল। স্থানীয় পুরসভার পক্ষ থেকে আবাসিকদের বাড়ি খালির করার জন্য দু’বার নোটিশও দেওয়া হয়। যদিও পুরসভার নোটিশে গুরুত্ব দেননি আবাসিকরা। এরপর টানা বৃষ্টির জেরেই এই আজ এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। পরে দায়িত্ব নেয় পুলিশ, দমকল ও এনডিআরএফ টিম। এখনও চলছে উদ্ধার কাজ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...