Monday, March 16, 2026

অনুব্রতকে প্রাণনাশের হুমকি! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

Date:

Share post:

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রাণনাশের হুমকি! আর তারই অভিযোগে গ্রেফতার গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। আজ, মঙ্গলবার প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার করা হয় শাসক দলের প্রাক্তন কাউন্সিলরকে। ইঁটাচাঁদার বাসিন্দা সেখ সুজাউদ্দিন নামে এক তৃণমূল কর্মী অনুব্রত মণ্ডলের প্রাণনাশের হুমকির অভিযোগ করেন নিত্যানন্দের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন গুসকরার স্কুলমোড় থেকে নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে বর্ধমান আদালতে তোলে পুলিশ।

যদিও বীরভূম তৃণমূল জেলা সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নিত্যানন্দবাবু। তিনি বলেন, “কেষ্ট মণ্ডল তাঁর স্ত্রী অসুস্থতার সময় আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা এখনও তিনি ফেরত দেননি। প্রাপ্য টাকা চেয়েছি বলেই ফাঁসানো হলো আমাকে। তবে জেল থেকে ছাড়া পেয়ে ফের টাকা চাইব। প্রয়োজনে শীর্ষ নেতৃত্বের কাছে যাব।” যদিও অনুব্রত মণ্ডল নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের এমন দাবি উড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দল করছেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। বাম আমলেও গুসকরা পুরসভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। বিগত পুরবোর্ডের পুরসভার পূর্ত বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন। তবে গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার বিদায়ী কাউন্সিলর নিত্যানন্দবাবু এর আগেও দলবিরোধী কার্যকলাপ-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত। তাঁর নাম অনেক বিতর্কে জড়িয়ে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন- অতিমারি আবহে নতুন চমক: বাড়ি বসেই 3D আঙ্গিকে পুজো পরিক্রমা

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...