Wednesday, March 18, 2026

চিনের সঙ্গে ১৩ ঘণ্টার সেনা বৈঠক নিষ্ফলা, অনড় ভারতীয় সেনাও

Date:

Share post:

লাদাখ সীমান্ত সংঘাত নিরসনে দুদেশের সেনা পর্যায়ের বৈঠক। চুশুল-মলডোতে ভারত-চিনের মধ্যে ১৩ ঘণ্টার সেই ম্যারাথন বৈঠক কার্যত নিষ্ফলা হয়েই শেষ হল। তবে ফের আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে দু-পক্ষই।

অতীতের আড়ষ্টতা কাটিয়ে শুধুমাত্র চিনের কথাতেই আর নিজেদের জায়গা ছাড়তে আর রাজি নয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার এই অনড় মনোভাব অস্বস্তিতে ফেলেছে চিনকেও। চিনের দাবি ছিল, প্যাংগং লেকের চার নম্বর ফিঙ্গার পয়েন্ট থেকে ভারতীয় সেনা ও ইন্দো টিবেটান বর্ডার পুলিশকে সরে যেতে হবে। কিন্তু তা খারিজ করে দিয়েছে ভারতীয় সেনা। অতীতে দেখা গেছে এলএসি থেকে ডিএসক্যালেশন ও ডিসএনগেজমেন্টের সিদ্ধান্ত হয়ে গেলেও প্রতিশ্রুতি ভঙ্গের রেকর্ড করেছে চিন। ভারতীয় সেনা সরে গেলেও ফাঁকেতালে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে গেছে লাল ফৌজ। তাই এবারের দ্বিপাক্ষিক বৈঠকে বুঝিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় সেনা নিজেদের কবজায় থাকা এলাকা থেকে এখন সরবে না। এমনিতে দেপসাংয়ের পেট্রলিং পয়েন্টগুলিতে চিনা ফৌজ পথ আটকে থাকায় ভারতীয় সেনা টহলদারি দিতে পারছে না। তিনটি পেট্রোলিং পয়েন্টের অবস্থান ১০ এবং ১৩-র মধ্যবর্তী অঞ্চলে। চিনা ফৌজের উপস্থিতির কারণে ভারতীয় সেনা এখন ‘বটলনেক’ পেরিয়ে এলএসি-র দিকে এগোতে পারছে না। ‘বটলনেক’-এর সাত কিলোমিটার পশ্চিমে দাবরুক-শিয়োক-ডিবিও রোডের উপরে অবস্থিত বার্ৎসেতে ভারতীয় সেনার শিবির রয়েছে। আপাতত প্রথাগত রুট পরিহার করে সেখান থেকেই টহলদারির কাজ চলছে।

আরও পড়ুন-সাত রাজ্যের সঙ্গে কাল ফের করোনা- বৈঠক প্রধানমন্ত্রীর

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...