Saturday, April 4, 2026

আরসিবির ক্রিকেটারদের নাম পরিবর্তন! কেন কুর্নিশ করছে গোটা বিশ্ব?

Date:

Share post:

নিজের নাম পরিবর্তন করলেন বিরাট কোহলি। শুধুমাত্র বিরাটি নন, আরসিবি’র সব ক্রিকেটার নিজেদের নাম পরিবর্তন করে ফেলেছেন। নিশ্চয়ই ভাবছেন যে এই নাম পরিবর্তনের নেপথ্য কারণ কী? তার আগে জেনে নিন কার কি নাম হল। আরসিবি অধিনায়ক বিরাট কোহলির নাম হয়ে গেল সিমরনজিৎ সিং।এবি ডেভিলিয়ার্সের নাম হল পরিতোষ পন্থ। যুজবেন্দ্র চাহালের নাম ডাঃ নায়েক ৷ যুজবেন্দ্র চাহালের বদলে লেখা হল ডাঃ নায়েক।

আরও পড়ুন- কেন এত বিরোধ? কী আছে কৃষি বিলে
আসলে আইপিএল শুরুর আগেই নিজেদের টুইটার হ্যান্ডেলে নাম পরিবর্তন করে ফেলেছেন আরসিবির সব ক্রিকেটার। আর তার কারণ ফাঁস করলেন খোদ অধিনায়ক বিরাট। তিনি জানিয়েছেন, করোনা যোদ্ধাদের সম্মান জানাতেই তাদের টুইটারের এই নাম পরিবর্তন। শুধু নিজেদের টুইটার হ্যান্ডেলে নাম পরিবর্তনই নয়, ম্যাচে প্রত্যেকের জার্সিতে লেখা থাকছে ‘মাই কোভিড হিরোজ।’ টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই এই লেখা জার্সি পড়ে খেলবেন ক্রিকেটাররা। জার্সিতে কাঁধের কাছে লেখা হয়েছে মাই কোভিড হিরোজ।
নিজের ট্যুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে ডেভিলিয়ার্স লিখেছেন, “পরিতোষ পন্থ একজন কোভিড হিরো। যিনি লকডাউনের সময় বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনকী, বহু মানুষকে খাবার তুলে দিয়েছেন।” কোভিড যোদ্ধাদের সম্মান জানাতে আরসিবির ক্রিকেটারদের এই অভিনব উদ্যোগ কে কুর্নিশ জানিয়েছেন গোটা বিশ্বের মানুষ।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...